logo

বর্তমান সরকারের এক নম্বর এজেন্ডা—দেশের মানুষের স্বার্থে কাজ করা: সিলেটে খাল খনন শেষে প্রধানমন্ত্রী

ডেইলি স্টার ব্যানার
Published: 02 May, 2026
photo
.

বর্তমান সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে দেশের মানুষের স্বার্থে কাজ করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,  সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য সরকার ক্ষমতায় বসার মাত্র ১০ দিনের মাথায় ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা করে ঋণ মওকুফ করেছে।

 

শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ ও সদর উপজেলার মধ্যবর্তী বাসিয়া খালের উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধান করা। এ লক্ষ্যকে সামনে রেখে দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। বাসিয়া খাল খননের মাধ্যমে প্রত্যক্ষভাবে ৮০ হাজার কৃষক উপকৃত হবে বলেও জানান তিনি।


প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের মধ্যে ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেয়া হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা ও সিলেট-৩ আসনের এমপি এমএ মালিক উপস্থিত ছিলেন।