logo

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন শুরু: শিক্ষামন্ত্রী

ডেইলি স্টার ব্যানার
Published: 14 May, 2026
photo
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

 

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষার ব্যাপারে এই নতুন সিদ্ধান্ত হয়।

 

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

 

পরীক্ষাগুলোর রুটিন তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।