logo

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

ডেইলি স্টার ব্যানার
Published: 31 May, 2026
photo
.

১ জুন থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা।

 

রোববার (৩১ মে) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।

 

দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।


দূতাবাস আরও জানায়, বিস্তারিত জানতে আমাদের 'ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি'-তে গিয়ে 'অভিবাসী ভিসা ক্যাটাগরি' দেখুন।