ডেইলি স্টার ব্যানার
৮ আগস্ট, আমাদের সবার আদরের আয়াত ইসলামের ১১তম জন্মদিন। ২০১৫ সালের এই দিনে সে ঢাকার বুকে জন্মগ্রহণ করে। দেখতে দেখতে ১১টি বছর পার করে আজ সে নতুন স্বপ্ন আর নতুন প্রত্যয়ে এগিয়ে চলেছে।
আয়াত ইসলামের সবচেয়ে বড় স্বপ্ন পবিত্র কোরআনের হাফেজ হওয়া। মহান আল্লাহর বাণী ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলা, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং লেখাপড়া শিখে মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের লক্ষ্য।
এই শুভ দিনে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি—
হে আল্লাহ! আয়াত ইসলামকে নেক, দ্বীনদার, সুস্থ, সুন্দর চরিত্রের অধিকারী ও কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। তাকে ইলমে নাফে দান করুন, বাবা-মায়ের জন্য সাদকায়ে জারিয়া বানান এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।
মমতাময়ী মা, নানু, দাদু, মামা-মামী, খালা, মামাতো, খালাতো ও চাচাতো ভাই-বোনদের পক্ষ থেকে আয়াত ইসলামের জন্য রইল আন্তরিক দোয়া, অফুরন্ত ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন প্রিয় আয়াত ইসলাম।
আল্লাহ তোমার সব নেক স্বপ্ন পূরণ করুন এবং তোমাকে কোরআনের আলোয় আলোকিত জীবন দান করুন।