logo

হরমুজ অবরোধে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে আরব দেশগুলো

Daily Star Banner
Published: 14 September, 2026
photo
.

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে আরব দেশগুলো। বিশ্লেষকদের মতে, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি (পাবলিক পলিসি) বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত এই পর্যবেক্ষণ তুলে ধরেন।


অধ্যাপক বারাকাত বলেন, ‘পরিস্থিতি যেভাবে গড়িয়েছে, তাতে আগের অবস্থায় ফিরে যাওয়া এখন প্রায় অসম্ভব। ইরানিরা যেহেতু চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তাই তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সংশ্লিষ্ট কোনো সামরিক জাহাজকে আর ফ্রিলি এই প্রণালি ব্যবহার করতে দেবে না। ’


প্রতিবেদনে বলা হয়, হরমুজসহ মূল জলপথগুলোতে তৈরি হওয়া এই বাধার কারণে বিশ্ববাজার ইতোমধ্যেই বিকল্প পথ খুঁজে নিতে শুরু করেছে। ফলে চরম আর্থিক ঝুঁকিতে থাকা উপসাগরীয় আরব দেশগুলোর সামনে ইরানের সঙ্গে নতুন কোনো সমঝোতায় আসা ছাড়া পথ খোলা নেই।


সুলতান বারাকাত আরও জানান, এই অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরব বিশ্ব নিজেই। তাদের মোট রপ্তানি পণ্যের প্রায় ৯০ শতাংশই বর্তমানে আটকা পড়ে আছে।


বিশ্ববাজার তাদের ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করবে না উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কিছুটা বাড়লেও সরবরাহ সংকট এখনও তৈরি হয়নি; কারণ ক্রেতারা প্রতিদিনই নতুন বিকল্প উৎস খুঁজে নিচ্ছে।


সূত্র: আল-জাজিরা