logo

৭৫ ক্লাবের জোটে আত্মপ্রকাশ করল ‘বিকা

Daily Star Banner
Published: 16 September, 2026
photo
.

দেশের ই-ফুটবল অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো। ক্লাবগুলোর স্বার্থরক্ষা, ঐক্য ধরে রাখা এবং একটি সুশৃঙ্খল পরিবেশ গড়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ৭৫টি ই-ফুটবল ক্লাবের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘বিকা অ্যালায়েন্স’ (BeCA Alliance)।


বর্তমানে দেশের বিভিন্ন ই-স্পোর্টস কমিউনিটি এককভাবে নিয়মকানুন নির্ধারণ করায় ক্লাবগুলোকে প্রায়ই নানা প্রশাসনিক ও সাংগঠনিক জটিলতার সম্মুখীন হতে হয়। ক্লাবগুলোর যৌক্তিক সংস্কারের দাবি ও সমস্যা অনেক ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পায় না। এই শূন্যতা পূরণে এবং একটি শক্তিশালী সংগঠিত মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ ঘটল এই অ্যালায়েন্সের।


বিকা অ্যালায়েন্স-এর মূল উদ্দেশ্য কোনো কমিউনিটির মুখোমুখি দাঁড়ানো নয়; বরং দেশের ই-ফুটবল ক্লাবগুলোকে এক ছাতার নিচে এনে নিজেদের সমস্যা চিহ্নিত করা এবং আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান খুঁজে বের করা।


কোনো একক ব্যক্তি বা ক্লাবের স্বার্থে নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ই-ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলাই বিকা অ্যালায়েন্স-এর মূল অঙ্গীকার।