logo

পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী

Daily Star Banner
Published: 19 September, 2026
photo
.

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরকে আরও সবুজ করতে হবে। রাজশাহী শহরকে সবুজায়ন করতে দীর্ঘ প্রায় দুই-তিন যুগ ধরে ধারাবাহিক চেষ্টা চালানো হয়েছে এবং অর্জিত এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই গৌরব ধরে রাখতে হবে।


শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগর পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আরএমপি, আরডিএ এবং রাজশাহী সাংবাদিকবৃন্দ।


ভূমিমন্ত্রী বলেন, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছর সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করে এই মহানগরী। যার ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্ব দরবারে ‘গ্রিনসিটি, ক্লিনসিটি ও হেলদি সিটি’ নামে পরিচিতি লাভ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আছে।


এসময় তিনি নগরীর সার্বিক সবুজায়নে আবাসনখাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মহানগর পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষেও ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।