logo

মুগদার ৭১ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Daily Star Banner
Published: 19 September, 2026
photo
.

মুগদা থানার ৭১ নং ওয়ার্ডে আজ অনুষ্টিত হল এক মাদক বিরোধী দো'য়া ও মিলাদ। এলাকটিতে মাদক নির্মূল করার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মুগদা থানা এবং লালমিয়া রোড উন্নয়ন কমিটি।

 

আজ ৭১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব খোরশেদ আলম এর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন মুগদা থানার ওসি জনাব আহসান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নবিউল্লা নবি, লালমিয়ারোড উন্নয়ন এবং মাদক বিরোধী কমিটির সহ সভাপতি জনাব কে এম হারুনুর রশীদ এবংলালমিয়া রোড উন্নয়ন এবং মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহফুজ আলম সহ স্থানীয় এলাকাবাসী।  এসময় মুগদা থানা এবং এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী শাহিদা ও পচা শরিফ-কে এলাকা থেকে বিতাড়িত করা হয়।