logo

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

Daily Star Banner
Published: 22 September, 2026
photo
.

প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন উপলক্ষে চিকিৎসক সংসদ সদস্য, পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।


আগামীকাল ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের তোপখানা রোডস্থ শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ড্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।


গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ড্যাবের সম্মানিত মহাসচিব ডা.মো.জহিরুল ইসলাম শাকিল। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, রোগীর অধিকার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে ড্যাব। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ কাভার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।