logo

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ডেইলি স্টার ব্যানার
Published: 29 September, 2026
photo
মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে আজ “নবীন বরণ” অনুষ্ঠিত হয়েছে।

 

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয় এবং তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য অধ‍্যাপক ড.এম উমর আলী। বিশেষ অতিথি ও প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি, শিক্ষাবিদ, লেখক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফাহমিদা ফারহানা খানম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিপি, পিএসসি। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ‍্যাপক তাহমিনা ইয়াসমিন এবং আনোয়ারুল করিম।

 

বক্তারা মুসলিম স্কলার খারীযমী, হাইয়ানসহ বিখ‍্যাতদের পদাংক অনুসরণে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি একটি সুন্দর ও ইতিবাচক শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

এসবের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীণ শিক্ষার্থীদের স্বাগতম জানিয়ে প্রতিষ্ঠানের ছোটো শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করে অসাধারণ সুন্দর গান, নাটিকা ইত্যাদি। 


সবমিলিয়ে এক উৎসব মুখর ও তাৎপর্যপূর্ণ আয়োজনে নবীন শিক্ষার্থীদের নবযাত্রা শুরু হয়।