Daily Star Banner
মাস্কুলোস্কেলিটাল টিউমার, বিশেষ করে জায়ান্ট সেল টিউমারের চিকিৎসায় ডেনোসুম্যাব ওষুধের ভূমিকা, ব্যবহার ও কার্যকারিতা নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় নিটোর হাসপাতালের কনফারেন্স হল-২-এ প্রতিষ্ঠানটির অর্থো-অনকোলজি ইউনিটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ইউনিট-১-এর সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহমুদ সুহাস।
বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ সিরাজুল সালেহীন, অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদ মাহমুদ, অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, অধ্যাপক ডা. মো. আবু আওয়াল শামীম, অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান এবং অধ্যাপক ডা. মো. তোফায়েল হোসেন।
সেমিনারে মাস্কুলোস্কেলিটাল টিউমারের চিকিৎসায় ডেনোসুম্যাবের প্রয়োগ, চিকিৎসা ব্যবস্থাপনায় এর ভূমিকা এবং এ-সংক্রান্ত আধুনিক বৈজ্ঞানিক ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজেদের চিকিৎসা-অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস ম্যানেজার আহাম্মদ শরীফ। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আয়োজকদের মতে, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি হাড়ের টিউমারের চিকিৎসায় নতুন বৈজ্ঞানিক তথ্য ও চিকিৎসা-অভিজ্ঞতা সম্পর্কে চিকিৎসকদের ধারণা সমৃদ্ধ করতে সহায়তা করে।
সেমিনারটিতে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।